শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ ০৭ জানুয়ারি শুক্রবার বিকেলে স্থানীয় চৌধুরীবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর।
লক্ষনাবন্ধ ইউনিয়ন বিএনপির আহবায়ক আনহার উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাহাত চাকলাদার ও বিএনপি নেতা এমদাদুল হক রুহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আহবায়ক সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নোমান উদ্দিন মুরাদ, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, মাহবুবুর রহমান ফয়ছল, মামুনুর রশীদ মামুন, আমিন উদ্দিন আহমদ ও গোলাম কিবরিয়া।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা এস এ রিপন, জেলা ছাত্রদল নেতা সুহেদুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের সদস্য ইমরানুল ইসলাম তানু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান, লক্ষনাবন্ধ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির বাছিত, উপজেলা ছাত্রদল নেতা রুবেল আহমদ, আবিদুল হক শাহান ও ফয়সাল আহমদ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাতীদল নেতা এমাদ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা কামরান আহমদ ।
সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে ওলিউর রহমান শামীম সভাপতি, আব্দুল মালেক সিনিয়র সহ সভাপতি, নুর উদ্দিন সাধারণ সম্পাদক ও জুবের আহমদ রাসেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামরুজ্জামান দারা নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain