শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেট নগরীর কুশিয়াঘটস্থ মাদ্রাসাতুল বানাত আল-ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে মাদরাসা প্রাঙ্গণে ওয়াজ দোয়া মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও অত্র মাদরাসার মুহতামিম সৈয়দ মোতাহির আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হযরত মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বারুতখানা মহিলা মাদসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, উপশহরস্থ মারকাযু লুগাতিল আরাবিয়া শায়খুল হাদীস মাওলানা আব্দুর রউফ, সোবহানীঘাটস্থ জামেয়া মাহমুদিয়ার মুহতামিম হযরত মাওলানা হাফিজ আহমদ কবির, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মোহাম্মদ হোসাইন প্রমুখ।

সিলেট বিভাগ ভিত্তিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ১ম হয়েছেন ডি.এম একাডেমী জগন্নাথপুর মাদরাসার ছাত্র দেলওয়ার হুসেন, ২য় হয়েছেন মো: রুকন উদ্দিন, ৩য় হয়েছেন আয়শা সিদ্দীকা তাহফিজুল ক্বোরআন মাদরাসার ছাত্র মো: রাহিয়ান আহমদ, ৪র্থ হয়েছেন দারুর রাশাদ উপশহর মাদরাসার ছাত্র মো: শাহিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain