শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

হযরত শাহজালাল (রহঃ) মাজারের পক্ষে লাল মাস্তান (রহঃ) মাজারে গিলাফ প্রদান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হযরত শাহজালাল (রহঃ) মাজারের পক্ষ থেকে লাল মাস্তান (রহঃ) এর মাজারে গিলাফ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি ) বাদ যোহর হযরত শাহজালাল মাজারের পক্ষে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শেখ জলাল ফরিদ উদ্দীনের নেতৃত্বে ৫টি গিলাফ প্রদান করা হয়। গিলাফ প্রদান শেষে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হযরত শাহজালাল মাজারের মোতাওল্লী ফতেহ উল্লাহ আল-আমান জঙ্গি সাহেব, বাংলাদেশ ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শামন মাহমুদ খান, বাংলাদেশ ৩৬০ আউলিয়া ভক্ত বৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুল কুদ্দুসসহ সকলের সুস্থতা কামনা চেয়ে দুআ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বদরুল, কেন্দ্রীয় সদস্য বাবুল মিয়া, মনির মিয়া, লিলু মিয়া, আফতাবশাহ্ (রহ) মাজারের খাদেম মো. লিলু মিয়া, রাজনগর থানার সভাপতি ইস্কন্দর চৌধুরী,বালাগঞ্জ থানার সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, থানার সদস্য শাহেদ আহমদ, লেচু মিয়া, জলাল মিয়া প্রমুখ। দুআ পরিচালনা করেন মাওলানা মো. গোফারানুল কারিম আল-কাদে্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain