শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২-আহত ৪

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম।

 

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। নিহত অন্যজনের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

 

আহতরা হলেন- মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।

 

এ বিষয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain