শিরোনাম :
অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

মিরবক্সটুলায় হাজী আব্দুন নূর ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর কাজিটুলা এলাকার মিরবক্সটুলায় হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশন এর উদ্যোগে বুধবার (১২ জানুয়ারি) রাতে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম।
১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুল কাহির, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলাম, কয়ছর মিয়া, ইনতাজ মিয়া, ইকবাল হোসেন কামাল, মাহবুব হাসান খান, মিলাদ আহমেদ, দুলাল আহমদ, জুসেফ আহমদ, মাহবুব হাসান সানি। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুস সাবির টুটুল, জুবেদ আহমদ, তারেক আহমদ, বিপ্লব, কাওসার আহমদ, সায়েম ও সলিম প্রমুখ। উল্লেখ্য, ২০২১ এর ১১ই ফেব্রুয়ারিতে মিরবক্সটুলা এলাকার বাসিন্দা যুক্তরাজ্যের নিউক্যাসলে বসবাসরত বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মুন্নার বাবার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain