শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

শ্যামল সিলেট দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে শ্যামল সিলেট’র উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী শ্যামল সিলেট দ্বৈত ক্যারম প্রতিযোগিতা-২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় মিরাবাজারস্থ শ্যামল সিলেট মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিতের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাদের লেখনীর মাধ্যমে ফুটে উঠে সমাজের বাস্তব চিত্র। সত্যের সন্ধানে প্রতিনিয়ত ছুটে বেড়ান সাংবাদিকরা। যে কারনে পরিবারকেও তারা তেমন সময় দিতে পারেন না। সেসব সাংবাদিকদের বিনোদনের জন্য যেকোন আয়োজন সত্যিই প্রশংসনীয়। কারণ বিনোদন মানুষের মনের পুষ্টি জোগায়। সেক্ষেত্রে দৈনিক শ্যামল সিলেট পরিবারের উদ্যোগে ক্যারম প্রতিযোগিতার আয়োজন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা বলেন, চিত্তবিনোদন ও শরীর চর্চার জন্য খেলাধুলা অপরিহার্য একটি বিষয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজিত চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন, শ্যামল সিলেট’র চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, মফস্বল ইনচার্জ দেবব্রত রায় দিপন, চীফ ফটোগ্রাফার মাহমুদ হোসেন, সিনিয়র সাব এডিটর গোলাম মর্তুজা বাচ্চু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, বৈশাখী টিভির রিপোর্টার মঈনুল হাসান টিটু, শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল, শ্যামল সিলেট’র সিনিয়র ফটো সাংবাদিক আবু বকর, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আবদুল আহাদ, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক আব্দুল মজিদ, একাত্তরের কথার চীফ ফটোগ্রাফার এসএম রফিকুল ইসলাম সুজন, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী ও শামীম আহমদ, দৈনিক যুগভেরীর রিপোর্টার ইমরান আহমদ, শাহ শরীফ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ফটো সাংবাদিক মো. আজমল আলী, রেজা রুবেল, আজমল আহমদ রোমন, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক রায়হাদ বক্স ও হাসান জুলফিকার তামিম, বাউল শিল্পী প্রতীক হাসান রাজু।
উদ্বোধনী খেলায় যুগভেরী’র ইমরান আহমদ ও শাহ শরীফ জুটিকে হারিয়ে বিজয়ী হন একাত্তরের কথার মঈন উদ্দিন ও এসএম রফিকুল ইসলাম সুজন জুটি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain