শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জল্লারপারে মসজিদ কমিটির ২ সদস্যকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আরমান হত্যা মামলায় জল্লাপারের স্থানীয় বাসিন্দা ও জল্লারপার জামে মসজিদ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-কে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দাঁড়িয়াপাড়া পয়েন্টে বৃহত্তর জল্লারপাড়, দাঁড়িয়াপাড়া, জামতলা, জিন্দাবাজার, ছড়ারপার, কামালগড়, মহাজন পট্টি, হাসান মার্কেট, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের এলাকাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মামলায় ফাসানো হয়েছে। শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া) এলাকার অত্যন্ত পরিচিত মুখ এবং সমাজসেবায় তাদের অনেক অবদান রয়েছে। বক্তারা অনতিবিলম্বে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার জন্য জোর দাবী জানান।
জল্লারপার মসজিদ কমিটির সেক্রেটারী আলা বক্স রুকনের সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক এহসানুল হক তাহেরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম আহমদ, আওয়ামীলীগ নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহাদত হোসেন খান, আলহাজ্ব বাবর বক্স।
উপস্থিত ছিলেন, গৌছুল আলম গেদু, জল্লারপার জামে মসজিদের মোতওয়াল্লী তফাজ্জুল হোসেন ইমন, সাহেদ বক্স, সোহেল খান, রুমেল খান, আব্দুল মান্নান মনজু, আব্দুল মুকিত অপু, হাজী সুনু মিয়া, হেদায়েত হোসেন খান, আজাদ খান, সাদী হাসান খান, মোরশেদ আলী, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, কামরান আহমদ, জাবেদ শাকিল, মতিয়ার, জাহেদ মোস্তাফিজ ছামি, এজাজ নোমান, জাহিদ উদ্দিন, সোহাগ বক্স প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-এর নিঃশর্ত মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain