শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জাতিসংঘের শান্তি দূত ড. শরণপাল মহাথেরো’র পক্ষে সিলেটে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাডার মানবিক সংস্থা “দি মাইন্ডফুল এন্ড কাইন্ড ন‍্যাশন” এর ফাউন্ডার চেয়ারম্যান, জাতিসংঘের শান্তি দূত, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, আরবান বুড্ডিস্ট মং প্রফেসর ড.শরণাপাল ভিক্ষুর উদ্যোগ এবং পুলিন দীপ্তি স্মৃতি কল‍্যান ট্রাস্টের সার্বিক ব‍্যবস্থাপনায় ১৪ জানুয়ারি শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার নজরপুর গ্রামে পঞ্চাশ পরিবার দরিদ্র অসহায় জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র ও দশ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কাজে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট এর বিভাগীয় প্রধান, মানবতার ফেরীওয়ালা উৎফল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, আংশুমান মারমা, সংগীত শিল্পী হাসনু ভাই, এবিসিলেট টিভির চীফ রিপোর্টার আবুল বশর, নজরপুর গ্রামের মন্দিরের সভাপতি গৌড় দাশ, নিরঞ্জন দাশ দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার সভাপতি শিউলি আক্তার প্রমূখ।
বিতরণ কাজে চট্টগ্রাম থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন পুলিন দীপ্তি স্মৃতি কল‍্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain