শিরোনাম :
সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার(১৮জানুয়ারি) সকাল ১০টা থেকেই গোল চত্বরে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে শতাধিক শিক্ষার্থী গোল চত্বরে অবস্থান করছেন।

‘এক দুই তিন চার ভিসি তুমি গদি ছাড়’, ‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও উপচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে গণ স্বাক্ষর কর্মসূচী চলেছে।সেখানে সাধারণ শিক্ষার্থীরা স্বাক্ষর করতে দেখা যায়। অন্যদিকে, সোমবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভে গতকালও উত্তাল ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি। সোমবার দিবাগত রাত ২টা পর্যন্ত ভিসির বাস ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, শাবি প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শাবির বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

তাদের দাবি, শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সরে যেতে হবে। একই সঙ্গে প্রক্টরিয়াল বডি ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে তারা উপাচার্যকে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন। প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যায় ছাত্রীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে।

গত রোববার দিনভর আন্দোলনে উত্তাল ছিল শাবি। এর মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে অ্যাকশনে যায় পুলিশ। তাদের রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্ডে অর্ধশত শিক্ষার্থী আহত হন। পুলিশের সহায়তায় মুক্ত হয়ে শাবি উপাচার্য বসেন জরুরি সিন্ডিকেট সভায়। সেখানে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশনা প্রত্যাখ্যান করেন। তারা কাল রাতেই বিক্ষোভ মিছিল করেন। এরপর গতকাল সোমবার সকাল থেকে ফের আন্দোলন শুরু হয় শাবিতে। বর্তমানে উপাচার্যের পদত্যাগ জানিয়ে গোল চত্বরে জড়ো হয়েছেন কয়েকশ শিক্ষার্থী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain