শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

সিলেটে কারিতাস বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কারিতাস সিলেট অঞ্চলে বছরব্যাপী কারিতাস বাংলাদেশ-এর ৫০ বছর পূর্তি উদযাপপন উপলক্ষে আজ বুধবার সিলেট আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো, জুবিলি বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। সভাপতি ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ এর ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসারতাহমিনা আক্তার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা, সাবেক আঞ্চলিক পরিচালক মি. জন মন্টু পালমা। অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কারিতাস বাংলাদেশ-এর সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি সকল এনজিওর বিশেষ অবদান রয়েছে। এসকল এনজিওদের মধ্যে কারিতাস বাংলাদেশ অন্যতম। কারিতাস বাংলাদেশ বিগত ৫০ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের গরীব ও পিছিয়েপড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছে। আমি এই মহতী কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain