শিরোনাম :
গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

উপাচার্য পদত্যাগের দাবিতে শাবিতে মশাল মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের ৬ জনকে ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এক্ষেত্রেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কারণ, অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হাসপাতালে যেতে চাইছেন না।

এদিকে রাত ১২টার সময় শবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করছে।

এমনই এক শিক্ষার্থী জান্নাতুল নাইম নিশাত। আমরণ অনশন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন সহপাঠীরা।

এ সময় নিশাত কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরণ অনশন করতে এসেছি। মরতে এসেছি। হাসপাতালে কেন যাব? আমি হাসপাতালে যাবো না। আমি তো বলেই এলাম-আমরণ অনশন করতে এসেছি। আন্দোলনে এসেছি।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীকে একপ্রকার জোর করে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। এসময় কান্নাকাটিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া অনশনরত আরও তিনজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে তাদের তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।

এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনজকে হাসপাতালে নেয়া হয়েছিলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain