শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

সিলেটে প্রেমিকার স্বজনদের হাতে প্রেমিকের ভাই নিহত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রেমিকার বিষপানে মৃত্যুর প্রতিশোধ নিতে প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিকের বড় ভাই দীপ পাল (২৭) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দিকে সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক দীপ পাল সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকার সুব্রত পালের ছেলে ও প্রেমিক সীমান্ত পালের বড়ভাই।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ, পরিবার সূত্রে জানা যায়, নিহত দীপ পালের ছোট ভাই সীমান্ত পালের (২৩) সাথে সিলেট সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের মেয়ে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। হিন্দু একটি ছেলের সাথে সুমাইয়ার এই প্রেম মেনে নেয় নি তার পরিবার। এই কারণে সুমাইয়া বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। সুমাইয়ার মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তার পরিবারের লোকজন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দিকে সীমান্ত পালের বাসায় হামলা চালায়, ব্যাপক ভাংচুর করে। সীমান্ত পালকে বাসায় না পেয়ে তার বড় ভাই দীপ পালকে বুকে ও গলায় ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। দীপ পাল নামে একজনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের কেউ এখনো কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain