শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটের নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ওসমানীনগর উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান তাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমার ইউওন স্নিগ্ধা তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণকারীরা হলেন- সিলেট জেলা গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া, পূর্ব আলীরগাঁওয়ের মোহাম্মদ নজরুল ইসলাম, ওসমানীনগর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া, তাজপুরের ইউনিয়নের অরুনোদয় পাল, উছমানপুরের ইউনিয়নের ওয়ালি উল্লাহ বদরুল, সাদিপুরের ইউনিয়নের সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনুপুর ইউনিয়নের গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গাবাজার ইউনিয়নের মো: আখলাকুর রহমান, গোয়াল বাজার ইউনিয়নের পীর মো: মজনু মিয়া, দয়ামীর ইউনিয়নে এস.টি. এম ফখর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নে আরশ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: একরামুল হক, তেতলী ইউনিয়নে মো: অলিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ইসমাপুর পশ্চিম পরিষদের চেয়ারম্যান মো: জিয়াদ আলী শপথবাক্য পাঠ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain