শিরোনাম :
সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের বিহারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বিহারে এক বিস্ফোরণে শিশুসহ ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার গভীর রাতে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজভালিচকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়েছে।

এ বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং চার কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।

ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেন, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হত। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্ত শেষে জানানো হবে। একই সময়ে, প্রতিবেশীরা এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain