শিরোনাম :
হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

উক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিজ দেশের নাগরিকদের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান।

ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার চাপ কমায় এখন অন্য দেশের নাগরিকদের উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে অনুরোধের কথা জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠপর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে আসছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার সম্ভব হবে।

ভারত ইউক্রেনে তাদের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে। এর আগে ভারত ইয়েমেনে সশস্ত্র সংঘাতের সময় ভারতীয়দের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশিকেও উদ্ধার করেছিল। ২০২০ সালে চীনের উহানে করোনা মহামারি শুরুর পর ওই দেশ থেকেও বেশ কয়েকজন বাংলাদেশিকে ভারত তাদের ফ্লাইটে করে ফিরিয়ে আনে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain