শিরোনাম :
সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

প্রত্যেকটি গ্রামের রাস্তা ধাপে ধাপে পাকাকরণে আমি বদ্ধ পরিকর-হাবিবুর রহমান হাবিব এমপি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নান্দনিক সিলেট ৩ গড়তে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে প্রত্যেকটি গ্রামের রাস্তা ধাপে ধাপে পাকাকরণে আমি বদ্ধ পরিকর। এই সরকারের আমলেই সিলেট ৩ সংসদীয় আসনের অধিকাংশ রাস্তা পাকা করা হবে। সেই লক্ষেই আমি কাজ করে যাচ্ছি।
হাবিবুর রহমান হাবিব গতকাল ৪ মার্চ শুক্রবার বিকেলে ভিআরআরপি প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার লালাবাজারের করসোনা-সেনপাড়া-রায়খাইল সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী রুশন আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্নান মিয়া, দেলওয়ার হোসেন খান রানা, টিপু খান, জহুর আলী, হাবিবুর রহমান, মুকিত আহমদ, হেলাল আহমদ, আতিকুল ইসলাম, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মহানগর যুবলীগ নেতা সাইদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক লায়েক আহমদ জিকো, যুবলীগ নেতা রিয়াজ মিয়া, ছালেক আহমদ, জুয়েল আহমদ, রুমেল মিয়া, রাসেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, আমিনুল ইসলাম সেপু, সুরমান আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain