শিরোনাম :
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রী সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

দিনাজপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে এবং এজেড স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল বাবু। এ সময় হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনগণ ঘাতক ট্রাকটি ভাঙচুর করে এর চালককে আটক করেছে। তবে চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain