শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পূবালী ব্যাংক সিলেট মেইন শাখায় নারী দিবস পালন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইস মো: শামসুজ্জামান বলেছেন, দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে পারলে এ সমাজে আর কোনো নারী বৈষম্যের শিকার হবে না। প্রয়োজন শুধু নিজের চিন্তা চেতনার পরিবর্তন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে নারী জাগরণের দৃশ্য চোখে পড়ার মতো। প্রশাসন বলেন আর সাধারণ সার্ভিস বলেন সর্বক্ষেত্রে নারীর সরব উপস্থিতি নারী দিবসের সার্থকতার জানান দেয়।

মঙ্গলবার (৮ মার্চ) আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিস এবং পূর্ব ও পশ্চিম অঞ্চল আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ব্যাংকের সিলেট মেইন শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট শাখার ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাস এর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এবং সিলেট প্রিন্সিপাল অফিসের এজিএম (আইন) ড. মোহাম্মদ আবু তাহের।

অনুষ্ঠানে সিলেট প্রিন্সিপাল অফিস, সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চল এবং সিলেট মেইন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain