শিরোনাম :
সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪

জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৩৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলং বাজারের দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে হোটেলে অনিরাপদ নদীর পানি ব্যবহার করার দায়ে দুইটি দোকানীকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী ও থানার এসআই আব্দুল আহাদ এবং বিজিবি সদস্যরা অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন জানান, জাফলং বাজারে অনিরাপদ পানি ব্যবহার করার কারণে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain