শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন

সিলেট জেলা প্রশাসন কর্তৃক উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগীতায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়নে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি এটুআই এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় এর পরিচালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব (মন্ত্রীপরিষদ) মো. সাইফুল ইসলাম, এটুআই উপসচিব দৌলতুজ্জামান খান, উপ-সচিব ও কনসালটেন্ট মোহাম্মদ শামছুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই এর প্রতিনিধি দল এর সহকারি কমিশনার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন। এছাড়াও আরো প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain