শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেটে ব্র্যান্ডিং কার্যক্রমে প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মজিবর রহমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক অবস্থান তেমন ভালো ছিলা না। এ থেকে উত্তরণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণে করেছিলেন। আজ জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগীতায় ২দিন ব্যাপী জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়নে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, উন্নয়ন দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় এর সভাপতিত্বে ও এটুআই এর প্রতিনিধি দল ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষক এটুআই এর ইয়াং প্রফেশনাল মো. ওমর ফারুক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো: বোরহান উদ্দিন, ট্রেনিং কনসালটেন্ট মো. আরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সুলতানা পারভীন, আয়শা আক্তার, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল কুদ্দুছ জুনেদ। এছাড়াও আরো প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষাণার্থীদের সুভেনির প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain