শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চাল-ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বজনীন ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার দাবিতে আয়োজিত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন গণতান্ত্রিক বাম ঐক্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশিদ।

 

জোটের সমন্বয়ক ডা. শামসুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ জোটের নেতাকর্মীরা।

সমাবেশে বলা হয়, সরকারের কিছু আমলা ও মন্ত্রীদের যোগসাজশে সিন্ডিকেট তৈরি করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও এলপি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শুধু চাল ডাল লবণ নয়, এখন মাছ-মাংসসহ যাবতীয় কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে। এ সিন্ডিকেটের কারণে আজ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্র মানুষ খাদ্য তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষ সন্তানদের স্কুলে পাঠানোর বন্ধ করেছে।

এতে আরও বলা হয়, এই মুহূর্তে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ অসাধু ব্যবসায়ী ও সরকারের কিছু অসাধু আমলা ও কিছু অসাধু মন্ত্রীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত। তাই গণতান্ত্রিক বাম ঐক্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অসাধু চক্রের সিন্ডিকেট চক্র ভেঙে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতাল আহ্বান করেছে। দেশের গ্রাম-শহরের সব মানুষকে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain