শিরোনাম :
মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি -সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ওপারের লোকজন বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত যুবক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশি যুবক জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার (১৪ মার্চ) সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।

সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামক এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে তিনি মারা গেছেন কিনা এখনও এ সংবাদটি পাইনি।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain