শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে যায়নি: ভিপি শামীম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার জনপ্রিয়তা এখনো হারিয়ে যায়নি। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে টুর্ণামেন্টের আয়োজন হলে ফুটবলের টানে এখনো দর্শকরা ভিড় জমান। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তাই দেশ-বিদেশে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলায় সুনাম কুড়িয়ে আনছে।
তিনি সোমবার (১৪ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী আদিনাবাদ পশ্চিমের মাঠে ১ম সাইদুল আলম প্রাইজমানি টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনির সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদের পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরী, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর, ময়নুল ইসলাম চৌধুরী, শামীম আহমদ খান, সিলেট মহানগর তাতাীলীগের উপ প্রচার সম্পাদক রুহিন আহমদ, ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতা হাসান আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain