শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

অটোরিকশা চালককে মারধর, নগরীর মদিনা মার্কেটে সড়ক অবরোধ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নগরীর মদিনা মার্কেটে সিএনজি অটোরিকশা চালককে মারধরের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে মদিনা মার্কেট পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসের ভিত্তিতে সিএনজি অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে টুকেরবাজার থেকে মদিনা মার্কেটে আসা এক যাত্রীর কাছে গিয়াস নামের এক অটোরিকশা চালক ১৫ টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে গিয়াসকে মারধর করেন। এ ঘটনায় মদিনা মার্কেট স্ট্যান্ডের অটোরিকশা চালকরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এসময় মদিনা মার্কেট পয়েন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন। এদিকে, আধাঘণ্টার অবরোধে মদিনা মার্কেটের দুদিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। তবে অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain