শিরোনাম :
স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির আগামী শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে ছিনতাই কারী ধরতে তালিকা নিয়ে মাঠে পুলিশ শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব.. মো: আতিকুর রহমান বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে তারা শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

 

শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে বিগউলের সুর। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের নেতৃবৃন্দকে সাথে দলের প্রধান হিসাবে এবং জাতীয় বাস্তবায়ন কমিটি পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে অবস্থান নিয়েছেন।

এ সময় দলের উপদেষ্টা সালমান এফ রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, মুহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, আবুল হাসনাত আব্দুলাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি-সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মজিবুর রহমান চৌধুরী এমপি, শেখ সারহান নাসের তন্ময়সহ নেতার্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া দুপুর ১টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসাবে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকাল ৩টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। এসব অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain