শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেটে বর্ণিল আয়োজনে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পার্ঘ্য অর্পণের পর পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

এরপর সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বিশাল র‍্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও হাজারো শিক্ষার্থী।

সেখানে ফানুস উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।

এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চলছে ডিজিটাল প্রচারণাও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain