শিরোনাম :
সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম ‎সিসিকের প্রশাসক বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

জেলা প্রশাসকের সাথে সিএনজি গ্যাস ফিলিং স্টেশন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিরাজ হোসেন আহমদ আলমগীর, জুবায়ের আহমদ চৌধুরী, রিয়াশাদ আজিম আদনান, ফয়েজ উদ্দিন আহমদ, হুমায়ুন আহমদ, সাজুওয়ান আহমদ, মো. সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, খান মো. ফরিদ উদ্দিন বাবার, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, মো. আব্দুল মোমিন, জুবের আহমদ খোকন, আফজল আহমদ, ফয়জুল ইসলাম, মনিরুল ইসলাম, মনির হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল মিয়া, আজিজ মিয়া, স্যার জন রাসু, সুহেল আহমদ, মাহবুবুর রহমান, কাজী মাহবুবুর রহমান, এডভোকেট নাদিম রহমান, আলী আফছর মো. ফাহিম প্রমুখ।
এসময় বক্তারা সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি বিচ্ছিন্ন করা হয় তবে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয়, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করতে হবে। এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান পরিষদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain