শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেটে সাইবার ট্রাইব্যুনাল আদালতে তাহেরির মামলার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ওয়াজ মাহফিলের আয়োজনের নামে মিথ্যা প্রচারণা ও সম্মানহানির অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন তিনি।

মামলার অভিযুক্তরা হলেন- সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী তপু তরফদার, ফেইসবুকে লাভ ও শেয়ারকারী নিজাম আহমেদ আকরাম, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নিজাম উদ্দিন সিদ্দীকি, একে মিডিয়া সিলেট, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি বি-বাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী ব্রাহ্মণ বাড়িয়ার মোরশেদ শাহ ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জের এস.এ শামিম।

মামলার আকবেদনে তাহেরী অভিযোগ করেন, তার সাথে কোনোরকম যোগাযোগ না করেই গত ২২ মার্চ সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালানো হয়। মাহফিলের পোস্টারেও তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে দাবি করে। তবে ওই ব্যক্তিকে তিনি চেনেনই না বলে দাবি করেন তাহেরি।

তাহেরি আরও অভিযোগ করেন, মাহফিলের আয়োজকরা ফেসবুক ইউটিউবে তার নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করে। তার বিরুদ্ধে মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। তারা সিলেটে তাকে অবাঞ্চিতও ঘোষণা করে তারা। এতে তার মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তাহেরি।

মামলাটি তদন্তের মাধ্যমে তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তাহেরির আইনজীবী এটিএম ফয়েজ বলেন, আদালত তাহেরির অভিযোগ গ্রহণ করেছেন। আগামী ৩১ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গণে গিয়াস উদ্দিন তাহেরি সাংবাদিকদের জানান, তিনি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাননি। কে বা কারা তার নাম করে টাকা নিয়েছে তাও জানেন না। কিন্তু তার নামে মিথ্যাচার করা হয়েছে তাই তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি- এমন অভিযোগ ওঠে গত মঙ্গলবার। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain