শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

গণহত্যা দিবসে চৌহাট্টাস্থ গণকবরে জাসদের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত এদেশের নিরস্ত্র-ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত জঘন্য গণহত্যার বিচার ও ২৫ মার্চ গণহত্যা দিবস-এর আন্তর্জাতিক স্বীকৃতি চায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এছাড়াও গণহত্যায় জড়িত ঘাতক জামাত- শিবিরের বিচার ও এদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল, মুকুল আহমদ, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, নজমুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain