শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

স্বাধীনতা দিবসে সিলেটে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে উচ্ছ্বাসের আবাহনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। চৈত্রের খরতাপ শেষে এক পশলা বৃষ্টিতে কমেছে রোদের তেজ। প্রকৃতিতে খানিকটা কোমল, মোলায়েম ভাব। এই শান্ত আবহের সাথে স্বাধীনতার উচ্ছ্বাস যোগ করেছে বাড়তি মাত্রা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেই উচ্ছ্বাসের আবাহনই দেখা গেছে আজ শনিবার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে রাজনৈতিক দল, প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধা নিবেদন করেছে। পর্যায়ক্রমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় শহীদ মিনারে।

স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

এদিকে, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার উচ্ছ্বাসে আবালবৃদ্ধবনিতা সেজেছেন লাল-সবুজের পতাকার আদলে। শিশু-কিশোররা মাথায় ‘মহান স্বাধীনতা দিবস সফল হোক’ লেখা সম্বলিত ব্যান্ড পরতে দেখা গেছে। অনেকের হাতে ছিল জাতীয় পতাকার খুদে সংস্করণও।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain