শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় এক সিলেটীসহ তিন বাংলাদেশি তরুণের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সিলেটীসহ তিন বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তারা তিনজনই শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৬ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন একজন।

 

প্রয়াত শিক্ষার্থীরা হলেন সিলেটের প্রবাসী ইকবাল আহমদের ছেলে সাফওয়ান আহমেদ (২১), চট্টগ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

 

জানা যায়, শনিবারে চার বন্ধু একসাথে একটি প্রাইভেট গাড়িতে করে বেড়াতে গিয়েছিলেন। পথে তাদের গাড়ীর চাকা নষ্ট হয়ে যায়। একটি হাইওয়ের পাশে ইমার্জেন্সি লাইট দিয়ে গাড়ির চাকা বদলানোতে তিনজন ব্যস্ত ছিলেন। অপরজন অন্য গাড়িদের সিগন্যাল দেয়ার কাজে নিয়োজিত ছিলেন। এসময় একটি ল্যান্ডক্রুসার গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন বাকি দুজন। প্রাণ হারান ল্যান্ডক্রুসারের চালকও।

অলৌকিকভাবে বেঁচে যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকা নাগিবুল। নিহত তরুণরা তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতো। তিনজনই কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

জয় কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। বাকিরা কাতারস্থ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ।
উল্লেখ্য, সিলেটর প্রবাসী ইকবাল আহমদের ছেলে সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

মর্মান্তি এ ঘটনার পর কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain