শিরোনাম :
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রাতঃরাশ, সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা-বাবা-তিনজন একসাথে মারা গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার-ফাইনালে নরওয়ে জাফলংয়ে তিন শিক্ষার্থীর এক কবরযাত্রা, শোকে স্তব্ধ গোয়াইনঘাট সৌদি আরবে যেভাবে প্রাণ গেল সিলেটের ২ যুবকের গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

সিলেটে গণতান্ত্রিক জোটের হরতাল পালন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটসহ সারাদেশে আজ অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। হরতালে সিলেটে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।

আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক।

বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি। জানলে হয়তো আমরা হরতাল পালন করতাম। কারণ, দ্রব্যমূল্য নিয়ে সবাই বিপাকে আছি।’

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরীর কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে ঝাঁজালো বক্তব্য রাখেন বাম নেতারা। তাঁরা বলেন, ‘দ্রব্যমূল্যেরর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সবধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।’

সরকারের ব্যর্থতায় পণ্যমূল্য বাড়ছে বলেও অভিযোগ করেন বাম নেতারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain