শিরোনাম :
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

নিসচা সিলেট মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার ২০২২-২৩ সালে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হেেয়ছে। সোমবার (২৮ মাচর্) সন্ধ্যা ৮ টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ পিপিএম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা নিরলসভাবে কাজ করেছ যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সিলেট মহানগরীর যানজট প্রসঙ্গে তিনি বলেন আমরা নগরবাসী সকলেই সচেতন হলে সিলেট মহানগরীর রাস্তায় যানজট কমিয়ে আনা সম্ভব। এ সময় তিনি পথচারীদেরকে রাস্তায় পাশ দিয়ে না হেটে ফুটপাত দিয়ে হাটার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ফলে দেশের মানুষ সড়কে চলাচলে অনেকাংশে সচেতন হচ্ছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সারাদেশে নিসচার সদস্যরা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নিসচা সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক লোকমান হেকিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুর মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মনির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain