শিরোনাম :
শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

চুনারুঘাটে পুলিশের ওপর হামলা ঘটনায় ১৫ আসামি গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত দেউন্দি চা বাগানের সুরেন্দ্র চাষার ছেলে সন্তোষ চাষা (৪৫), মহেশ বাকতির ছেলে কার্তিক চন্দ্র বাকতি (৫১), সন্তান চাষার স্ত্রী মনজু চাষ (৪০), সুরেন্দ্র চাষার ছেলে সংকীর্তন চাষা (৪৮), সংকীর্তন চাষার ছেলে শংকু চাষা (১৯), মৃত যােগল বাড়াইকের ছেলে নারদ বাড়াইক (৪৫), জহর বাকতীর ছেলে জগদীশ বকতী (৪০), মানিক লাল কায়স্থর ছেলে রাজীব কায়স্থ (৩১), মৃত মন্টু মালের ছেলে দীপক মাল (৪০), মৃত হরিলাল বারেকের ছেলে দীনার বারেক (৪৫), মৃত ঠাকুর দাস সাওতালের ছেলে আপন সাওতাল (৪৫), শানু মুড়ার ছেলে অনিল মুড়া (৩৭), মৃত অনিল কালিন্দির ছেলে অর্জুন কালিন্দি (৩৮), মৃত আং সামাদের ছেলে মাে. সাহেদ মিয়া (২৭), মৃত রাজারাম সাওতালের ছেলে সুবল সাওতাল (৫০)।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দামসহ একদল পুলিশ উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির দেউন্দি চা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সূত্রে পাওয়া, বৃহস্পতিবার সাড়ে রাত ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পেয়ে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদসহ সন্তোষ নামে মাদক ব্যবসায়িকে আটক করে। তাকে সিএনজি করে নিয়ে যাওয়ার সময় একদল মাদক ব্যবসায়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুয়েল, ইমরান, লিটন, নির্মল আহত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain