শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

হিরা মিয়া মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন : এমপি হাবিব

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, গোলাম কিবরিয়া হিরা মিয়া মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তার অবর্তমানেও মানব সেবা রুখে নেই। তিনি পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানুষকে প্রতিবছরের মত এবারও খাদ্য সামগ্রী বিতরণ করছেন যা অত্যন্ত প্রশংসনীয়। এসময় এমপি হাবিব সিলেট-৩ আসন সহ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা করার আহবান জানান।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবীদ ও কমিনিউটি নেতা গোলাম কিবরিয়া হিরা মিয়ার ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় শনিবার দক্ষিণ সুরমা শিববাড়ি জৈনপুরস্থ বাস ভবনে ৩৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট নগরবাসীকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। গোলাম কিবরিয়া হিরা মিয়াকে ধন্যবাদ জানান, তিনি দেশের বাহিরে থেকেও সমাজের অসহায় বঞ্চিত মানুষের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী বিতরণ করায়।
বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফজলুল করিম হেলাল, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, আফতাবুল কামাল রেকি, হাসান শহিদ হাসু, মজ্ঞ কুমার তালুকদার, হাজি খলিলুর রহমান প্রমুখ। এসময় মুঠোফোনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম কিবরিয়া হিরা মিয়া ও তার ছেলে যুক্তরাজ্য ক্যামডেন বনফুলের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মিয়া। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain