শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লিলু মিয়া’র উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বিএনপি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

রবিবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘রাতের অন্ধকারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা লিলু মিয়ার উপর সন্ত্রাসীরা হামলা করে। লিলু মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি ।’

উল্লেখ্য গত শুক্রবার ০১ এপ্রিল রাতে বিশ্বনাথ থেকে সিলেটে ফেরার পথে এক সন্ত্রাসী হামলার শিকার হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain