শিরোনাম :
ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা সম্পন্ন এবার সিলেট ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষ, একাধিক নিহতের খবর ভূমধ্যসাগর ট্র্যাজেডি: দালালদের ভয় ও প্রলোভনে নীরব নিখোঁজদের পরিবার উচ্চশিক্ষায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী ১৩৩ দেশকে পেছনে ফেলে-সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

১নং জালালাবাদ ইউপি শাখার তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও কর্মী সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত বলেছেন, গনতন্ত্র রক্ষায় দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল রাজপথে লড়াই করে যাচ্ছে। সরকারের সকল দমন পীড়িনকে উপেক্ষা দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে প্রকৃত মুক্ত করতে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনতে বাংলাদেশের সকল জায়গায় যুবদলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। কেননা দেশের মানুষের আজ বাক স্বাধীনতা হরন করা হয়েছে, ভোটের অধিকার হরন করা হয়েছে। কেউ কিছু বললে তাকে হামলা, মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ৩ টায় ইসলামগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং জালালাবাদ ইউপি শাখার উদ্যোগে আয়োজিত কমিটি গঠন উপলক্ষে তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য শামছু উদ্দীন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আইনুল হক।
সভায় বিশেষ অথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, মঈন আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, আব্দুস সালাম, এনাম হোসেন শিপন, আলিউর রহমান আলী, আব্দুল আহাদ রানা,তারেক আহমদ, নুরুল আলম, আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, সিদ্দিক রহমান রুয়েল, ইকবাল উদ্দিন, আঙ্গুর আলম, বাবুল মিয়া, শফিক আলী, মো. মোশাহিদ, দেলোয়ার হোসেন ফুলমিয়া, জালালাবাদ ইউনিয়ন যুবদলের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন রুকনুল ইসলাম শামীম, জহুর উদ্দিন, লুতুর আহমদ, জিয়া উদ্দিন মামুন, রহিম উদ্দিন কালাসা, জসিম আহমদ, ফয়সল আহমদ, হেলাল আহমদ, রিপন আহমদ, তারেক আহমদ, নুরুল আমিন, ইমাম উদ্দিন, লিটন, তানভির আহমেদ তারেক, আশফাক, আব্দুল কাইয়ুম, ইকবাল আহমদ, ফখর আহমদ , সাইবুল আহমদ, সুহেল আহমদ, ইয়াসিন আলি, মোশাহিদ আলী, জুবায়ের আহমদ, আলী আহমদ, সুমন আহমদ, সিরাজ উদ্দিন, কুতুব আলী, আব্দুল খালিক, শামসুদ্দিন, শহিদুল ইসলাম, কামাল আহমদ, রেদওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain