শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের রশিদপুরে সামাজিক সংগঠন জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির উদ্যোগে মহান বদর দিবস উপলক্ষে দিনব্যাপী কিরাত, কাসিদা আজান প্রতিযোগিতা এবং দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রশিদপুরের মা-মনি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী প্রতিযোগিতায় তিনটি বিষয়ে তিন প্রতিষ্ঠান থেকে ২৭জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে প্রাইজমানি ও সনদ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি শেখ মুমিন মর্তুজা শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন সুজেদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা শেখ দুধু মিয়া, আব্দুল মুমিন মামুন মেম্বার, আব্দুস সাত্তার, শেখ নুর মিয়া, মাওলানা শেখ সাইদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল আহাদ, শেখ মনির মিয়া, দয়াল উদ্দিন তালুকদার, আব্দুস শহিদ, সেলিম মিয়া, প্রবাসী মোক্তার আলী, নিজাম উদ্দিন, বাছন মিয়া, শেখ ফজর রহমান, আনোয়ার আলী, আব্দুর নুর, আব্দুস শহিদ, কাউছার আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, মাত্র দুই বছরের মাথায় সংগঠনটি অত্র এলাকায় সুনাম কুড়িয়েছে। মানুষের কল্যাণে যেসব কাজ উচিত সেই কাজগুলো এই সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আশাবাদ করেন।সেই সাথে প্রবাসে থেকেও প্রবাসীরা দেশের মানুষের কথা চিন্তা করে সাহায্যের বাড়িয়ে দিচ্ছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain