শিরোনাম :
বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে বর্ণিল সাজ বৈশাখী শোভাযাত্রা সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪ গোয়াইনঘাটে সাবমারসিবল সড়কের উদ্বোধনে মন্ত্রী আরিফুল হক

সিলেটে কাজ দেয়ার কথা বলে শ্রীমঙ্গল নিয়ে অপহরণ, গ্রেপ্তার ৪

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শ্রীমঙ্গলে কাজ দেয়ার কথা বলে ডেকে এনে ২ ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্তিপণ আদায়ে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ভোররাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদারের নির্দেশে শ্রীমঙ্গল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলার খাসগাঁও ইকরা মাদ্রাসা এলাকা থেকে ওই ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মাসুক মিয়া (৩২), মোঃ নাসির মিয়া (৩২), মোঃ মোজাক্কির আহমেদ রাফি (২০) ও মোঃ মুসলিম আহমেদ আলভী (২৫)।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গ্রেপ্তারকৃতরা সিলেট কতোয়ালী থানার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে মো. জাবেদ মিয়া (৩৫) এবং মৃৃত আত্তম আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) কে কাজ দেয়ার কথা বলে মৌলভীবাজার সদরের সরকার বাজার এলাকায় আসতে বলে। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে তাদের শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকায় একটি বাসায় অপহরণ করে আটকে রাখে। পরে অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এসময় তাদের দাবীর টাকা পরিশোধে একটি বিকাশ নাম্বার দেয়া হয়।

এ ঘটনায় অপহৃত পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ বিকাশ নাম্বারের সূত্র ধরে শুক্রবার অপহরণকারীদের গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain