শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

জগন্নাথপুরের সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত যুবক পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাছুম মিয়া ও তার চাচাতো ভাই হাসান আহমেদের (২৪) পরিবারের মধ্যে মনোমানিল্য চলছিল। দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মাছুম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে সেখানে মাছুম মিয়ার মৃত্যু হয়।

শনিবার নিহত মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুল সত্তার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত মাছুম মিয়ার দাদা মনোফর আলী (৭০), চাচী সাহেদা বেগম (২৭), চাচাতো ভাই হোসাইন মিয়া (২০), হাসান মিয়া (২০)।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain