শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ১৩শ ২৯ টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রতিটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ ১৩শ’ ২৯ জন হতদরিদ্র মানুষের মাঝে মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় গরীব মানুষের মাঝে ভিজিএফ এর মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে ।
আজ (২৫ এপ্রিল) সোমবার সকাল ১১ টায় হইতে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ভিজিএফ ১৩শ ২৯ জনকে ১০ কেজি করে চাল মানবিক সহায়তার প্রদান করা হয়।
উক্ত ভিজিএফ এর চাল মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত থেকে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যায় এবারও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি করে মোট ১৩২৯ জন দরিদ্র মানুষকে এই চাল বিতরণ করা যাচ্ছে। এসময় আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ট্যাগ অফিসার উপসহকারী প্রকৌশলী সায়েম মোহাম্মদ রামিম, ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান, হিসাব সহকারী আবু হানিফ, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের, সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগম, রেজিয়া জলিল, ভারপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সদস্য মাফরোজা আক্তার, আতাউর রহমান আতাই, আবুল হাসনাত, ইব্রাহীম আলী, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain