শিরোনাম :
সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেট বিভাগজুড়ে পৃথক অভিযানে-র‌্যাবের জালে ৯ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেট উপশহরে যুবকের ধাক্কায় লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু, ‘ঘাতক’ আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর শাহজালাল উপশহরে ইফতারের পর বাকবিতণ্ডার সময় যুবকের ধাক্কায় এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

ওই লন্ড্রি ব্যবসায়ীর নাম মো. সেলিম মিয়া (৬০) । তিনি উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ইফতারের ঠিক পরপর এ ঘটনা ঘটে।

উপশহর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোন হারানো নিয়ে ওই লন্ড্রি ব্যবসায়ী এবং এক যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকের ধাক্কায় সেলিম মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়া হৃদরোগী ছিলেন। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে।

তাৎক্ষণিক তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain