শিরোনাম :
শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল

টুকেরবাজার ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রতিবাদে লাখাউড়া বাজারে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের আঙ্গারুয়া ও চাতল মৌজা টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুমা ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ মিছিল সহকারে লাখাউড়া বাজারে বিশাল মানববন্ধনে যোগদান করেন এলাকাবাসী।
বাদশা মিয়ার সঞ্চালনায় লাখাউড়া মসজিদ কমিটির মোতয়াল্লি আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব আহমেদ, ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, ইলিয়াছুর রহমান, মাইনুল্লাহ,মহব্বত আলী,আব্দুল ওয়াহিদ, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আহমেদ, রহমত আলী,সোয়াব আলী,রাজু আহমেদ, আনোয়ার হোসেন, আরিফ আহমদ, আব্দুল কাইয়ুম, সাজন আহমেদ, বুরহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খাদিমনগর ইউনিয়ন প্রতিষ্টার পর থেকে দুই মৌজার মানুষ খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা হিসেবে বসবাস করে আসছে।কোন এক অদৃশ্য কারনে সরকারি কর্মকর্তাদের ভুল বুজিয়ে এলাকা থেকে বহু দূরে অবস্থিত টুকেরবাজার ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করার পায়তারা করা হচ্ছে। অনতিবিলম্বে তা বাতিল করা না হলে দুই মৌজার মানুষ তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain