শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

আগামীকাল রোববার পারিবারিক কবরস্থানে শায়িত হবেন মুহিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে সাবেক অর্থমন্ত্রী, খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের জানাজা। এরপরই পারিবারিক কবরস্থানে শায়িত হবেন এই লেখক ও ভাষাসৈনিক।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এর আগে শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জানাজা ও দাফন-সংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শফিকুর রহমান চৌধুরী আরও জানান, আজ সন্ধ্যায় সড়কপথে সিলেটের হাফিজ কমপ্লেক্স তার মরদেহ আনা হবে। রোববার দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে।

পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain