শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে মুহিতকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, জানাজা আলিয়া মাঠে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের জানাজা সিলেটে অনুষ্ঠিত হবে আলিয়া মাদ্রাসা মাঠে। রবিবার (১ মে) দুপুর দুইটায় এ জানাজা হবে।

এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকালে সড়কপথে তাঁর মরদেহ সিলেটে আনা হবে।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা শেষে সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

শুক্রবার দিবাগত রাত ১২:৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান প্রবীণ অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain