শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন

ঈদের আগে হকার্স মার্কেটের আগুনে দিশেহারা ব্যবসায়ীরা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ মে, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে কমপক্ষে ২৫টি দোকান পুড়ে গেছে। ঈদের আগে এই ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

রোববার ভোর রাত ৩টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল বলেন, হকার্স মার্কেটের ৫ নম্বর গলির যে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পর ঘিঞ্জি পরিবেশ ও পানির সংকটে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয় তাদের।

পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাড়ি দিয়ে সরবরাহ করা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে প্রাণান্তর চেষ্টা করেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা লালদীঘির পাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কবির হোসেনের। তিনি বলেন, মার্কেটে এক হাজার ৩৫ টি দোকান রয়েছে, এর মধ্যে ৩৫টি দোকান আগুনে পুড়েছে।

মার্কেটের ছয় নম্বর গলির ব্যবসায়ী জয়নাল আহমদ বলেন, আগুনে সব পুড়ে গেছে। লাখ লাখ টাকা ব্যাংক লোন কিভাবে পরিশোধ করবো বুঝে উঠতে পারছিনা। সবার সহযোগিতা চাই।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রসখানে সাংবাদিকদের বলেন, মার্কেটে অগ্নি নির্বাপণের নিজস্ব কোন ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain