শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

প্রয়াত মুহিতের আত্মার মাগফিরাত কামনায় জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, প্রখ্যাত অর্থনীতিবিদ, বরেণ্য রাজনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক, সাবেক অর্থমন্ত্রী, সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মে) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা।

এতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী মহোদয়, মীলাদ শরীফ পরিবেশন করেন মাওলানা আবুল হোসেন শ্রীমঙ্গলী, মাওলানা আবুল জসিম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হেলাল উদ্দিন সহ উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী প্রমুখ। শেষে সদস্য প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain