শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে খান জামালের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল ভোরে সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা-ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন-সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ মে, ২০২২
  • ৬০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আজ রবিবার (৮ মে) থেকে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২।

রবিবার বিকাল ৫টার দিকে জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জাতীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

এর আগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain