শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

মাধবপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা -ভাংচুর , আহত ২০-পুলিশ সুপারের কাছে অভিযোগ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ মে, ২০২২
  • ৭৯০ বার পড়া হয়েছে

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরগ গ্রামের আজগর নামে এক ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর করে টাকা , স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নারী সহ ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শাহাত উদ্দিন (২২), দুলেনা বেগম (২৩), হালিম মিয়া (৩৩),আবু মিয়া (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , সম্প্রতি বরগ গ্রামের আজগর আলী ও তার ভাইয়ের বিরুদ্ধে বরগ গ্রামের সেলিম চৌধুরী ,ছোয়াব মিয়া সহ কয়েকজন গ্রামবাসি মিলে
পুলিশ সুপারের নিকট অভিযোগ করায় আজগর ও লোকজন ক্ষিপ্ত হয়। এ ঘটনায় আজ ( রোববার) সকালে অজগর ও তার লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা করে ভাংচুর করে
। একই গ্রামের নিয়াজ উদ্দিন, হাফিজ উদ্দিন , গিয়াস উদ্দিন, ফুরুক মিয়া, রৌশন আলী, গেদু মিয়া, শাহেদ মিয়া, ফজল মিয়া,রহিম মিয়া, জানে আলম, ছোয়াব মিয়ার বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বরগ গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শেখ নিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আজগর মিয়ার লোকজন সকাল ৭ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে ভাংচুর করে ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
গ্রামের এক নারী জানান, তাদের বাড়ির লোকজন সবাই বাইরে থাকে। অনেকে বিদেশে থাকে। বাড়িতে কেউ না থাকায় আজগরের লোকজন তাদের ঘরে হামলা করে ভাংচুর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আজগরের লোকজন বলে বেড়াচ্ছে তার শ^শুড়ের নামে গায়েবি মামলা দিবে।
বরগ গ্রামের আজগর আলী জানান, প্রতিপক্ষের সঙ্গে তার লোকজনদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনার খবর পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তবে কোন স্বাক্ষি পাওয়া যায়নি এই ঘটনার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain